"আমরা" শব্দের মধ্যে লুকিয়ে আছে কোন সমাস? (ব্যতিক্রমী ব্যাকরণ)
আজ সমাসের একটি অত্যন্ত মজাদার এবং ব্যতিক্রমী উদাহরণ নিয়ে আলোচনা করব। আমরা দৈনন্দিন জীবনে 'আমরা' শব্দটি কতবার ব্যবহার করি, তাই না? কিন্তু ব্যাকরণগতভাবে এই শব্দটির ভেতরেই লুকিয়ে আছে একটি আস্ত দ্বন্দ্ব সমাস!
'আমরা' শব্দটি হলো 'একশেষ দ্বন্দ্ব' সমাসের উদাহরণ।
এর ব্যাসবাক্য হলো:
তুমি, সে ও আমি = আমরা (অথবা অনেক ক্ষেত্রে: সে ও আমি = আমরা)
কেন এটি ব্যতিক্রমী?
সাধারণ দ্বন্দ্ব সমাসে আমরা দেখি সবকটি পদই সমস্তপদে বজায় থাকে (যেমন: বাবা ও মা = বাবা-মা)। কিন্তু এই 'একশেষ দ্বন্দ্ব' সমাসের ক্ষেত্রে একাধিক পদের বদলে একটি মাত্র পদ (আমরা) অবশিষ্ট থাকে, যা বাকি সবার অর্থকেও বুঝিয়ে দেয়।
প্রিয় ছাত্রছাত্রী ও সম্মানীয়, এমন আর কোনো শব্দের কথা জানা আছে কি যা একটি মনে হলেও আসলে তার ভেতরে একাধিক শব্দ বা কোনো সমাস লুকিয়ে আছে? নিচে কমেন্টে জানাও।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার সুচিন্তিত মতামত বা প্রশ্ন এখানে জানাতে পারেন। গঠনমূলক এবং জানার আগ্রহে আলোচনা কাম্য।