রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

শুদ্ধ বাংলা সহজে জানুন : ১০টি প্রশ্নের একটি মজার কুইজ (পর্ব-২)


পিন্টু স্যারের সহজ বাংলা কুইজ পর্ব-২ এর ব্যানার যা শুদ্ধ বাংলা বানান ও প্রমিত নিয়ম নিয়ে তৈরি।

প্রিয় পাঠক ও ভাষাপ্রেমী অনুরাগী,

আমি পিন্টু স্যার। আমার ব্লগ 'পিন্টু স্যারের সহজ বাংলা'-তে সকলকে স্বাগত জানাই। আমাদের মাতৃভাষা বাংলা খুবই সমৃদ্ধ এবং সুন্দর। কিন্তু,আমরা প্রতিদিন কথা বলতে বা দ্রুত লিখতে, টাইপ করতে অসতর্কতার কারণে অনেক ভুল বানান বা ব্যাকরণ ব্যবহার করে ফেলি। প্রমিত বাংলার আধুনিক নিয়মগুলো জানা থাকলে এই ভুলগুলো অনেকটাই এড়ানো সম্ভব। 

প্রথম পর্বের কুইজে আপনাদের অভূতপূর্ব সাড়া দেখে আমি আনন্দিত। বাংলা ভাষার প্রতি আপনাদের এই ভালোবাসা আমাকে দ্বিতীয় পর্বটি আনতে উৎসাহিত করেছে। আজ এমন ১০টি বিশেষ প্রশ্নের একটি কুইজ সাজিয়েছি যেগুলো আমাদের প্রতিদিনের লেখালেখিতে ব্যবহৃত হয়। দেখুন তো, আপনি কত স্কোর করতে পারছেন।

 কুইজটি শুরু করতে নিচের লিঙ্কে ক্লিক করুন -

👉  https://forms.gle/AhThFLX7vnnX9xe76

আরো কুইজ: ক্লিক করুন -

👉  https://pintusir-sohojbangla.blogspot.com/2026/03/blog-post_29.html

বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

বজ্রকণ্ঠ : ব্যাকরণ ও প্রয়োগের দ্বিমুখী লড়াই

বাংলা ব্যাকরণে কিছু শব্দ আছে যা আমাদের প্রায়ই ধাঁধায় ফেলে দেয়। 'বজ্রকণ্ঠ' তেমনই একটি শব্দ। এই শব্দটি কি কেবল একটি গুণ, নাকি কোনো ব্যক্তিকে বোঝায়? এর ব্যাসবাক্য করার ওপর ভিত্তি করেই সমাসটি পরিবর্তিত হতে পারে। সহজভাবে বিষয়টি দেখে নেওয়া যাক।
১. যখন এটি উপমান কর্মধারয় সমাস:
​আমরা যখন কারো কণ্ঠস্বরের গাম্ভীর্য বা তীব্রতা বোঝাতে শব্দটি ব্যবহার করি, তখন এটি উপমান কর্মধারয় সমাস
ব্যাসবাক্য : বজ্রের ন্যায় (গম্ভীর বা কঠিন) কণ্ঠ।
বিশ্লেষণ : এখানে কণ্ঠের একটি গুণের ওপর জোর দেওয়া হচ্ছে। কণ্ঠস্বরটি বজ্রের মতো শক্তিশালী—এই তুলনাটিই এখানে প্রধান।
২. যখন এটি বহুব্রীহি সমাস:
​আবার যখন আমরা শব্দটি দিয়ে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বিশেষায়িত করি, তখন এটি হয়ে যায় বহুব্রীহি সমাস
ব্যাসবাক্য : বজ্রের ন্যায় কণ্ঠ যাঁর।
বিশ্লেষণ : এখানে 'বজ্র' বা 'কণ্ঠ' কোনোটির অর্থই প্রধান নয়, বরং যার ওইরকম কণ্ঠ আছে সেই ব্যক্তিটিই প্রধান। উদাহরণস্বরূপ, আমরা যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 'বজ্রকণ্ঠের অধিকারী' বলি, তখন এটি বহুব্রীহি সমাস হিসেবেই গণ্য হয়।
বজ্রকণ্ঠ সমাস বিশ্লেষণ - উপমান কর্মধারয় ও বহুব্রীহি সমাসের পার্থক্য।
বজ্রের ন্যায় কণ্ঠ যাঁর = বজ্রকণ্ঠ
 
অনুরূপভাবে, 'পিতাম্বরশব্দটির ক্ষেত্রেও আমরা একই ধরণের সমাস বৈচিত্র্য লক্ষ্য করি, যা একই সাথে কর্মধারয় ও বহুব্রীহি সমাস হতে পারে।
৩. রূপক কর্মধারয় কি হতে পারে?
​অনেকে ব্যাসবাক্য করার সময় 'বজ্র রূপ কণ্ঠ' বলে থাকেন। কিন্তু ব্যাকরণগতভাবে কণ্ঠ সরাসরি বজ্র হয়ে যায় না, বরং বজ্রের গুণের সাথে কণ্ঠের তুলনা করা হয়। তাই এটি 'উপমান' হিসেবে ধরাটাই বেশি যুক্তিসঙ্গত।
উপসংহার :
ব্যাকরণ সবসময় শব্দের প্রয়োগের ওপর নির্ভর করে। যখন 'বজ্রকণ্ঠ' শব্দটি দিয়ে সাধারণ গাম্ভীর্য বোঝানো হবে, তখন এটি উপমান কর্মধারয়; আর যখন নির্দিষ্ট ব্যক্তিকে লক্ষ্য করা হবে, তখন এটি বহুব্রীহি।
আপনি কোন ব্যাখ্যাটিকে বেশি যুক্তিযুক্ত মনে করছেন? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।

পড়ুন : সমাস নিয়ে আরও সহজ পাঠ -

শুদ্ধ বাংলা সহজে জানুন : ১০টি প্রশ্নের একটি মজার কুইজ (পর্ব-২)

প্রিয় পাঠক ও ভাষাপ্রেমী অনুরাগী, আমি পিন্টু স্যার। আমার ব্লগ 'পিন্টু স্যারের সহজ বাংলা'-তে সকলকে স্বাগত জানাই। আমাদের মাতৃভাষা বাংল...