Welcome to Pintu Sir-er Sohoj Bangla!
নমস্কার, আমি পিন্টু বিশ্বাস। আমি একজন বাংলা (বিষয়ের) শিক্ষক। ১৯৯৮ সাল থেকে আমি প্রাইভেট টিউশনির মাধ্যমে শিক্ষকতা জীবন শুরু করি এবং ২০০৭ সাল থেকে আমি পেশাদারভাবে এই ক্ষেত্রের সাথে যুক্ত আছি। প্রায় ২৭ বছরের এই দীর্ঘ পথচলায় কয়েক হাজার ছাত্রছাত্রীকে বাংলা ভাষা ও ব্যাকরণ শেখানোর অভিজ্ঞতা আমার হয়েছে।
Why I started this blog? | কেন এই ব্লগের যাত্রা?
আমাদের মাতৃভাষা বাংলা অত্যন্ত সমৃদ্ধ, কিন্তু বর্তমানে বানান ভুল এবং উচ্চারণের বিভ্রান্তি বাড়ছে। তৎসহ খেয়াল করেছি যে ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষের এই ভাষার প্রতি অপরিসীম আগ্রহ আছে। সব মিলিয়ে আমার এই ব্লগের মূল লক্ষ্য হলো—
শুদ্ধ বানান চর্চা: কঠিন শব্দের সহজ ও সঠিক বানান শেখানো। ব্যাকরণ সহজীকরণ: ব্যাকরণের জটিল নিয়মগুলো সহজ ভাষায় বুঝিয়ে বলা। সঠিক উচ্চারণ: বাংলা শব্দের প্রমিত উচ্চারণ সম্পর্কে পাঠকদের সচেতন করা। তথ্যমূলক আলোচনা: ভাষা ও সাহিত্যের মজার মজার তথ্য শেয়ার করা।
Our Mission | আমাদের লক্ষ্য
আপনারা ইতিমধ্যেই দেখছেন যে আমাদের ব্লগের পাঠক সংখ্যা বাড়ছে এবং আমরা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ভালোবাসা পাচ্ছি। আমি চাই এই প্ল্যাটফর্মটি এমন একটি জায়গায় পরিণত হোক যেখানে যে কেউ এসে বাংলার যে কোনো সমস্যার সহজ সমাধান খুঁজে পায়।
আমার এই ক্ষুদ্র প্রচেষ্টায় আপনার উপস্থিতি আমাকে অনুপ্রাণিত করে। নিয়মিত আপডেট পেতে এবং বাংলা ভাষার শুদ্ধ চর্চায় আমাদের সাথেই থাকুন।
শুভেচ্ছা সহ - পিন্টু বিশ্বাস, শিক্ষক, (বাংলা ভাষা)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার সুচিন্তিত মতামত বা প্রশ্ন এখানে জানাতে পারেন। গঠনমূলক এবং জানার আগ্রহে আলোচনা কাম্য।