বাংলা ব্যাকরণে সমাস একটি গুরুত্বপূর্ণ বিষয়। নিচে এক নজরে বিভিন্ন প্রকার সমাস চেনার মূল কৌশল (Shortcuts) তুলে ধরা হলো, সহজ উদাহরণ সহ -
১. দ্বন্দ্ব সমাস ● উভয় পদের অর্থ প্রধান এবং মাঝখানে 'ও', 'এবং', 'আর' থাকে।
উদাহরণ 》মাতা ও পিতা = মাতা-পিতা
২. কর্মধারয় সমাস ● পরপদের অর্থ প্রধান এবং বিশেষণ (গুণ) বা তুলনা বোঝাবে।
উদাহরণ 》নীল যে আকাশ = নীলাকাশ
৩. তৎপুরুষ সমাস ● পূর্বপদের বিভক্তি (কে, রে, থেকে, হতে, এর) লোপ পায়।
উদাহরণ 》বিপদকে আপন্ন = বিপদাপন্ন
৪. বহুব্রীহি সমাস ● কোনো পদই প্রধান নয়, সম্পূর্ণ ভিন্ন বা তৃতীয় কাউকে বোঝাবে।
উদাহরণ 》দশ আনন যার = দশানন (রাবণ)
৫. দ্বিগু সমাস ● শুরুতে একটি সংখ্যা থাকবে এবং শেষে 'সমাহার' বোঝাবে।
উদাহরণ 》তিন কালের সমাহার = ত্রিকাল
৬. অব্যয়ীভাব সমাস ● শুরুতে উপসর্গ (উপ, যথা, প্রতি, আ) থাকবে এবং এর অর্থই প্রধান হবে।
উদাহরণ 》কূলের সমীপে = উপকূল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার সুচিন্তিত মতামত বা প্রশ্ন এখানে জানাতে পারেন। গঠনমূলক এবং জানার আগ্রহে আলোচনা কাম্য।