"আমরা টাকা দিয়ে 'বাড়ি' (house) কিনতে পারি, তবে 'গৃহ' (home) কিনতে পারিনা, গৃহ বা Home আমাদের গড়ে নিতে হয়।" -
আপাত দৃষ্টিতে কথাটা বিভ্রান্তিকর মনে হলেও বাস্তবে কোনো বিভ্রান্তি নেই। বাড়ি এবং গৃহ (House & Home) শব্দের এর অর্থ পার্থক্য বুঝে নিলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে।
বাড়ি বা House বলতে কেবল একটি ভৌত কাঠামো বা দালানকোঠাকে বোঝায়। এটি ইট, কাঠ, পাথর বা সিমেন্ট দিয়ে তৈরি একটি আবাসন। এটি একটি অচল সম্পত্তি।
গৃহ বা Home কেবল একটি দালান নয়, এটি একটি আবেগ, ভালোবাসা এবং নিরাপত্তার স্থান। যেখানে মানুষ তার পরিবার নিয়ে বাস করে এবং মানসিক শান্তি পায়, সেটাই তার গৃহ বা Home. এটি একটি অনুভূতি জড়ানো জায়গা।
সারকথা :
বাড়ি বা House হলো একটি ভৌত কাঠামো (Physical structure)। এটি শরীর বা কাঠামোগত ধারণা।
গৃহ বা Home হলো একটি আবেগীয় অনুভূতি (Emotional feeling)। সহজ কথায়—প্রাণ বা আত্মা।
পরিশেষে:
বাড়ি কেবল আমাদের রোদ-বৃষ্টি থেকে রক্ষা করে, কিন্তু গৃহ আমাদের দেয় মানসিক শান্তি ও নিরাপত্তা। ইট-পাথরের কাঠামোর চেয়েও ঘরের ভেতরের মানুষগুলোর ভালোবাসা ও পারস্পরিক বন্ধনই একটি বাড়িকে সত্যিকারের 'গৃহ' (home) হিসেবে গড়ে তোলে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার সুচিন্তিত মতামত বা প্রশ্ন এখানে জানাতে পারেন। গঠনমূলক এবং জানার আগ্রহে আলোচনা কাম্য।