বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

কারক চেনার সহজ পাঠ : কর্তৃ-কর্ম-করণ (দ্বিতীয় পর্ব)

নমস্কার,

'পিন্টু স্যারের সহজ বাংলা' ব্লগে সকলকে স্বাগত। 'কারক চেনার সহজ পাঠ'এর প্রথম পর্বে আমরা দেখেছি একটি বাক্যের মাধ্যমে কীভাবে ছয়টি কারককে চেনা যায়। আজ আমরা সেই পরিবারের প্রথম তিন সদস্য— কর্তা, কর্ম এবং করণকে খুব কাছ থেকে চিনব। পরীক্ষার খাতায় এই তিনটি কারককে আলাদা করা নিয়ে সকলের মনে যে ধন্দ থাকে, এই আলোচনায় তা দূর হবে।

১. কর্তৃকারক (Nominative Case):

সহজ কথা : বাক্যে যে কাজটি সম্পাদন করে, সেই রাজা বা হিরোই হলো কর্তা।

চেনার কৌশল : ক্রিয়াকে 'কে' বা 'কারা' দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাই হলো কর্তা বা কর্তৃকারক।

উদাহরণ : "পুরোহিতমশাই পুষ্প নিবেদন করেন।" (এখানে প্রশ্ন : কে নিবেদন করেন? — উত্তর : পুরোহিতমশাই, সুতরাং 'পুরোহিতমশাই' হলো কর্তৃকারক)।

বিশেষ বিষয় : কর্তা বা কর্তৃপদ সবসময় ক্রিয়ার প্রধান পরিচালক।

২. কর্মকারক (Accusative Case):

সহজ কথা : কর্তা যাকে আশ্রয় করে কাজটি করছে সেই ব্যক্তি বা বিষয়-বস্তুই হলো কর্ম।

চেনার কৌশল : ক্রিয়াকে 'কী' বা 'কাকে' দিয়ে প্রশ্ন করলে যা/যে উত্তর পাওয়া যাবে তাই হলো কর্ম বা কর্মকারক।

উদাহরণ : "পুরোহিতমশাই পুষ্প নিবেদন করেন।" (এখানে প্রশ্ন: কী নিবেদন করেন? — উত্তর : পুষ্প, সুতরাং 'পুষ্প' হলো কর্মকারক)।

বিশেষ বিষয় : সতর্ক থাকতে হবে নিমিত্ত কারকের সাথে কর্মকারককে গুলিয়ে না যায়। যেখানে স্রেফ অবজেক্ট হিসেবে কিছু থাকে, তাই কর্ম।

৩. করণকারক (Instrumental Case):

সহজ কথা : যার দ্বারা বা যার সাহায্যে কাজটি সম্পন্ন হবে সেটাই হলো করণ।

চেনার কৌশল : ক্রিয়াকে 'কীসের দ্বারা' বা 'কীসের সাহায্যে' দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাই হবে করণকারক।

উদাহরণ : "পুরোহিতমশাই নিজ হাতে পুষ্প নিবেদন করেন।" (এখানে প্রশ্ন: কিসের দ্বারা নিবেদন করেন? — উত্তর : নিজ হাতে/হাতে'র দ্বারা, সুতরাং 'হাতে' হলো করণকারক)।

বিশেষ বিষয় : বাক্যে 'দ্বারা', 'দিয়া', 'কর্তৃক' বা 'সাহায্যে' শব্দগুলো উহ্য বা প্রকাশ্য থাকে।

সহজ ছবি ও ছকে কারক চেনা (ছাত্রছাত্রীদের জন্য):

কারক প্রশ্ন উত্তর (উদাহরণ থেকে)
কর্তৃকারক (কর্তা) কে? / কারা? পুরোহিতমশাই
কর্মকারক (কর্ম) কী? / কাকে? পুষ্প
করণকারক (করণ) কিসের দ্বারা? নিজ হাতে

পিন্টু স্যারের সহজ বাংলা - কারক ও বিভক্তি চেনার সহজ উপায়। কর্তৃ, কর্মকারক ও করণকারক নির্ণয় করার কৌশল।
কারক চেনা : কর্তৃ, কর্ম ও করণ
আপাতশেষে : 

বর্তমান পর্বে কর্তা-কর্ম-করণ - তিনটি কারকের আলোচনায় তাদের লক্ষণ ও পার্থক্য বুঝে তাদের চিনে নেওয়াটা খুব সহজ হবে। পরের পর্বে আমরা অপাদান, অধিকরণ ও নিমিত্ত কারকের বিস্তৃত আলোচনায় তাদের মধ্যে সূক্ষ্ম পার্থক্য গুলো বুঝে নেবার চেষ্টা করবো। 

শুদ্ধ বাংলা সহজ সঙ্গী হয়ে সঙ্গে থাকুক।

পরের পর্ব পড়তে ও সহজে কারক নির্ণয়ের কৌশল জানতে ক্লিক করুন ⤵️

কারক চেনার সহজ পাঠ : অপাদান-অধিকরণ-নিমিত্ত (তৃতীয় ও শেষ পর্ব)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার সুচিন্তিত মতামত বা প্রশ্ন এখানে জানাতে পারেন। গঠনমূলক এবং জানার আগ্রহে আলোচনা কাম্য।

প্রয়োগ বিভ্রাট : চারপাশের বানান ও ব্যাকরণ (২য় পর্ব)

উৎসাহী বাংলাভাষা অনুরাগী ও শিক্ষার্থী বন্ধুরা, ​আগের পর্বে আমরা একটি জুয়েলারির সাইনবোডের সাধারণ কিছু অসাবধানতা ও বানান বিভ্রাট নিয়ে আলোচনা ক...